পুকুর নিয়ে গন্ডগোলের জেরে গুলি করে কুপিয়ে খুন এক যুবককে - The News Lion

পুকুর নিয়ে গন্ডগোলের জেরে গুলি করে কুপিয়ে খুন এক যুবককে

 


দি নিউজ লায়ন;   সোমবার সকাল পাঁচটা নাগাদ নদীয়ার কৃষ্ণনগর বৃত্তিহুদা মনীন্দ্র পল্লী এলাকায় পুকুর নিয়ে গন্ডগোলের জেরে গুলি করে কুপিয়ে খুন করে এক যুবককে। মৃত যুবকের নাম পলাশ মন্ডল, বয়স আনুমানিক চল্লিশ বছর। স্থানীয় সূত্রে জানা যায়, এই দিন সকালে কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী জোরপূর্বক দরজা ভেঙে ওই যুবকের বাড়িতে ঢুকে তাঁকে মারতে মারতে বাইরে নিয়ে এসে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি আঘাত করে এরপর সরাসরি কানের পাশে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। 


পাশাপাশি দুষ্কৃতীরা ব্যাপক ভাঙচুর চালায় ওই যুবক সহ অপর এক প্রতিবেশীর বাড়িতে। সাতসকালেই এই নৃশংস ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে বৃত্তিহুদা মনীন্দ্র পল্লী এলাকায়।একটি পুকুর কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই গন্ডগোল চলছিল ওই এলাকায়। তার জেরেই এই নৃশংস খুন বলে দাবী মৃতের পরিবার ও স্থানীয়দের। এছাড়াও দীর্ঘদিন ধরেই ওই এলাকা দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে । 


আজকের এই নিশংস ঘটনায় কার্যত ধৈর্যের বাঁধ ভেঙে যায় স্থানীয় বাসিন্দাদের। ফলে এলাকাবাসীরা একত্রিত হয়ে দুষ্কৃতীদের চিহ্নিত করে অবিলম্বে কঠোরতম শাস্তির দাবিতে কৃষ্ণনগর রেল স্টেশন সংলগ্ন রেললাইনের ওপর বসে  বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে নিয়ে যায় কোতোয়ালি থানার পুলিশ। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.